উত্তরদিনাজপুর

কার্ড ডিটেল দিতেই ৩ মিনিটে বেসরকারি নার্সিংহোমের এক কর্মীর একাউন্ট থেকে উধাও ৪৬ হাজার ৫০০ টাকা

আবার এটিএম জালিয়াতির ঘটনায় চাঞ্চল্য উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে। এবার পাল্লায় পরেছেন এক বেসরকারি নার্সিংহোমের কর্মী। অজানা নম্বরের মোবাইল কলে কার্ড ডিটেল দিতেই ৩ মিনিটে মীর ইজার আলির ব্যাঙ্ক একাউন্ট থেকে তিন দফায় ৪৬ হাজার ৫০০টাকা। ইতিমধ্যেই মীর ইজার আলি তার রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে লিখিত অভিযোগ জানিয়েছেন। রায়গঞ্জ থানাতেও অভিযোগ জানাতে জান তিনি।

            মীর ইজার আলি জানিয়েছেন, সেই সময় তিনি নার্সিংহোম এর কাউণ্টারে খুব ব্যস্ততায় ছিলেন সেই কর্মব্যস্ততার সুযোগে তার কার্ডের জরুরী নম্বর গুলো তিনি প্রতারকদের জানিয়ে ভুল করায় এই প্রতারনার ঘটনা ঘটে। এভাবে আর যাতে কেউ প্রতারিত না হয় সে ব্যাপারে সমাজকে সজাগ করার জন্যও অনুরোধ করেন তিনি।

            পাশাপাশি সেই রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের আধিকারিক জানিয়েছেন এত সচেতনতার প্রচার চলছে তাও সাধারন মানুষ ভুল করেই চলছেন। যাতে কেউ কার্ডের কোনো ডিটেল কাউকে না দেন সেই অনুরোধও করেন আধিকারিক রঞ্জিত সুমন।